জামালপুর জাতীয় যুব ফোরাম NYF এর উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ
মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৩৫ দুপুর
_original_1769322871.jpg)
জামালপুর ভিক্টর একাডেমী আজাদ ডাক্তার মোরে অবস্থিত ভিক্টর একাডেমীর অফিস কার্যালয়ে ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে জাতীয় যুব ফোরাম (NYF) জামালপুর জেলা শাখার সভাপতি খন্দকার আহদুল্লা জনী'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিায়জ আহমেদ নেতৃত্বে ৩৫ জন অসহায় ও দুস্থ মায়েদের পাশে দাঁড়িয়েছে জাতীয় যুব ফোরাম (NYF)।
জাতীয় যুব ফোরামের কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা ও যুব সংগঠক 'সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা'র নির্বাহী পরিচালক, গনমাধ্যম ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম।

জামালপুরে হাড়কাঁপানো শীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয় যুব ফোরাম (NYF)।
জাতীয় যুব ফোরাম জামালপুর জেলা শাখার উদ্যোগে স্থানীয় গরিব ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে জাতীয় যুব ফোরাম জামালপুর জেলা শাখার সকল সদস্যবৃন্দের উপস্থিতিতে প্রায় ৩৫ জনেরও বেশি অসহায় মানুষের হাতে উষ্ণ বস্ত্র ও কম্বল তুলে দেওয়া হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘবে তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আর্তমানবতার সেবায় জাতীয় যুব ফোরামের এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। সমাজের বিত্তবানদেরও নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান জাতীয় যুব ফোরাম ও জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা ও যুব সংগঠক মোঃ খোরশেদ আলম মহোদয়।






