শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
শিরোনাম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সংসদ সদস্য মাছুম মোস্তফা


  আরবান ডেস্ক

প্রকাশ :  ২০ মার্চ ২০২৬, ০৪:২৪ দুপুর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৬১, নেত্রকোণা-৫ আসনের সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

রমজানের শিক্ষা আমাদের আত্মশুদ্ধি, সংযম ও নৈতিকতার পথে চলতে উদ্বুদ্ধ করে। এই পবিত্র মাস শেষে ঈদ আমাদের জন্য নিয়ে আসে আনন্দ, কৃতজ্ঞতা ও নতুন প্রেরণা। আমি আশা করি, এই ঈদের চেতনা আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।

আমাদের প্রিয় পূর্বধলা একটি সম্ভাবনাময় জনপদ। আসুন, আমরা সকলে মিলে ভেদাভেদ ভুলে ঐক্যের বন্ধনে আবদ্ধ হই এবং এলাকার উন্নয়ন ও সমৃদ্ধির পথে একসাথে এগিয়ে যাই। সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোই হোক আমাদের ঈদের প্রকৃত আনন্দ।

মহান আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা, শান্তি ও কল্যাণ দান করুন এবং আমাদের প্রিয় পূর্বধলাকে একটি উন্নত ও সমৃদ্ধ অঞ্চলে পরিণত করার তৌফিক দান করুন—এই কামনা করছি।

সকলকে আবারও জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

ঈদ মোবারক।

 

মাছুম মোস্তফা
জাতীয় সংসদ সদস্য
১৬১, নেত্রকোণা-৫।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত