শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
শিরোনাম

ঈদের আনন্দে ভ্রাতৃত্ব ও মানবিকতার বন্ধন হোক আরও দৃঢ় — ইশতিয়াক আহামেদ বাবু


  আরবান ডেস্ক

প্রকাশ :  ২০ মার্চ ২০২৬, ০৫:২৫ বিকাল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহামেদ বাবু পূর্বধলাবাসীসহ দেশবাসীকে জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

পবিত্র রমজান আমাদের মাঝে যে ত্যাগ, ধৈর্য ও মানবিকতার শিক্ষা রেখে যায়, ঈদ সেই শিক্ষাকে বাস্তব জীবনে ধারণ করার এক অনন্য উপলক্ষ। এই আনন্দঘন দিনে আমরা যেন কেবল উৎসবেই সীমাবদ্ধ না থেকে একে অপরের প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধ আরও দৃঢ় করি—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই ঈদের প্রকৃত আনন্দ উপলব্ধি করা সম্ভব। আসুন, আমরা বিভেদ ভুলে একসাথে কাজ করি এবং একটি সহানুভূতিশীল ও প্রগতিশীল সমাজ গড়ে তুলি।

মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের ইবাদত কবুল করুন, আমাদের পরিবারে বয়ে আনুন সুখ, শান্তি ও সমৃদ্ধি—এই কামনায় তিনি সবাইকে আবারও জানান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

ঈদ মোবারক।

 

ইশতিয়াক আহামেদ বাবু
যুগ্ম আহ্বায়ক
পূর্বধলা উপজেলা বিএনপি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত