শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
শিরোনাম

ঈদ উপলক্ষে পূর্বধলায় ৭০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে উপহার বিতরণ


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৭ রাত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলা যুব ফোরামের উদ্যোগে ৭০ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শিশুদের মুখে হাসি ফোটাতে “শত হাসি” শ্লোগানকে সামনে রেখে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তাসনীম জাহান।

বিশেষ অতিথি ছিলেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ দিদারুল ইসলাম।

পূর্বধলা উপজেলা যুব ফোরামের সভাপতি অপূর্ব চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌদাম সেসিপ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম মোস্তফা, উপজেলা প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব ফোরামের সম্পাদক এরিনা জাহান প্রীতি। এসময় নাবিল, তৃষা, তামান্না, স্মৃতি, আরশি, মনি, সূচী, ইমন, কাজী ইমন, রিয়া সহ অন্যান্য শিশু ও যুব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে পূর্বধলা উপজেলা যুব ফোরাম। এতে সহযোগিতা করে উপজেলা প্রশাসন, পূর্বধলা থানা, উপজেলা শিশু ফোরাম ও ওয়ার্ল্ড ভিশন।

আয়োজকরা জানান, শিশুদের হাসি ও আনন্দকে ঘিরেই তাদের এই উদ্যোগ, ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত