বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
শিরোনাম

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে দায়িত্বভার গ্রহণ করলেন জামালপুরের নবাগত পুলিশ সুপার


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৮ মার্চ ২০২৬, ১০:৫২ রাত

বুধবার (১৮ মার্চ) জামালপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জামালপুর জেলার নবাগত পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন। তিনি দায়িত্বভার গ্রহণের পূর্বে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে জামালপুর জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপার মহোদয়কেঁ গার্ড অব অনার প্রদান করে। পরবর্তীতে তিনি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
 
উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি বগুড়া জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান। কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন ইউনিটে সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত