বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৪ বিকাল

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সাম্প্রতিক ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

বুধবার (১৮ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ঘাগড়া ও আগিয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্তদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া ১০টি পরিবারের তালিকা প্রস্তুত করে তাদের প্রত্যেককে ঢেউটিন ও শুকনো খাবারের প্যাকেট দেওয়া হয়। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হয়েছে।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আছাদুজ্জামান। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢেউটিন ও খাদ্যসামগ্রী তুলে দেন।

ভারপ্রাপ্ত ইউএনও তাসনীম জাহান জানান, ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা যাচাই-বাছাই করে প্রকৃত অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। জেলা প্রশাসনের বরাদ্দ অনুযায়ী পর্যায়ক্রমে অন্যান্য ক্ষতিগ্রস্ত পরিবারকেও সহায়তার আওতায় আনা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত