শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
শিরোনাম

জামালপুরে এমপি এড. শাহ্ ওয়ারেছ আলী মামুনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৯ মার্চ ২০২৬, ০৮:৪৩ রাত

বৃহস্পতিবার ১৯ মার্চ ​পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামালপুর সদর উপজেলার দিগপাইত উপ-শহরের গরিব, অসহায়, দুস্থ ও শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
দিগপাইত উপ-শহরের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার বিতরণ করা হয়েছে।
 
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর সদর-৫ আসনের মাননীয় এমপি এডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন।
 
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন মিলন।
 
এসময় ​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "বিএনপি সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকে। পবিত্র ঈদুল ফিতর যেন সবাই আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।" তিনি দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ​
 
অনুষ্ঠানে দিগপাইত উপশহর বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিতরণকৃত ঈদ উপহারের মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও বস্ত্র, যা পেয়ে স্থানীয় অসহায় পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেছে।
 
এছাড়াও উপস্থিত ছিলেন দিগপাইত ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জিয়াউল হক মাষ্টার, সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ ফরিদ প্রমুখ‌‌।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত