মো: জয়নাল আবেদীন এর পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা
আরবান ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ১১:৫৬ রাত
পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে নিয়ে আসে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনন্য বার্তা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই আনন্দঘন দিনটি আমাদের আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়ার শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলনের সুযোগ করে দেয়।
এই মহিমান্বিত দিনে আমি পূর্বধলা উপজেলা তথা সমগ্র দেশবাসীকে জানাই আন্তরিক ঈদ মোবারক। মহান আল্লাহ যেন আমাদের সকলের রোজা, ইবাদত ও দোয়া কবুল করেন এবং আমাদের জীবনকে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে ভরিয়ে দেন—এই প্রার্থনা করছি।
আসুন, ঈদের এই আনন্দ আমরা সকলের সাথে ভাগাভাগি করি এবং পারস্পরিক সহমর্মিতা ও ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করি।
ঈদ মোবারক।
শুভেচ্ছান্তে,
মো: জয়নাল আবেদীন
নায়েবে আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামী
পূর্বধলা উপজেলা শাখা

