শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
শিরোনাম

তারাকান্দা সড়কে কভার্ড ভ্যানের চাপায় দুই শিশু নিহত 


  এস এম হোসেন আলী

প্রকাশ :  ৩০ অক্টোবর ২০২৬, ১০:১৬ দুপুর

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় কাকনি ইউনিয়নের পশ্চিম তালদিঘী ফকির বাড়ি সংলগ্ন নামক স্থানে আপন দুই শিশু বোন সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায়। 
 
২৯অক্টোবর-২০২৬ ইং তারিখ রোজ বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৬ ঘটিকার সময় দুই বোন আরবিয়া(৮)ও রাবেয়া খাতুন(৬) ঘটনাস্থলেই নিহত হয়।এসময় মা ফাতেমা আক্তার গৃহকর্মীর কাজ করার জন্য বাড়ি হতে রওনা হন।তার পেছনে পেছনে আরবিয়া ও রাবেয়া মডেল মসজিদের সামনে পর্যন্ত গেলে তাদের মা তাদেরকে বাড়িতে যাবার জন্য ফেরত পাঠালে এ সময় তার সাথে তার দুই শিশু কন্যা কিছুটা দূরে আসতেই ঘটনাস্থল ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের পশ্চিম তালদিঘী নামক স্থানে  ফুলপুরগামী একটি নীল ও হলুদ রংয়ের অজ্ঞাত কাভার্ড ভ্যানের চালক বেপরোয়া ও দ্রুত গতিতে গাড়ি চালিয়ে এসে দুই বোনকে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট করে চলে যায় । এতে ঘটনাস্থলেই দুই বোন মৃত্যুবরণ করে। চালক অজ্ঞাত কভার্ড ভ্যান সহ ঘটনার পর দ্রুত পালিয়ে যায়।
 
জানাগেছে,শিশু দুটি পশ্চিম তালদিঘী গ্রামের মোঃ মোখলেসুর রহমান ফকির এর মেয়ে আরবিয়া(৮) ও রাবেয়া(৬)। আরবিয়া তালদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণী এবং রাবেয়া শিশু শ্রেণীর ছাত্রী ছিল। 
 
এ বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাশিদ জানান,উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়না তদন্ত ছাড়াই শিশুর লাশ দুটো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত