পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৫ রাত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার জামতলা বাজার এলাকায় উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামতলা বাজারের গরুর হাট এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পূর্বধলা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মাহাবুব তালুকদারের সঞ্চালনায় সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলম।
প্রধান অতিথির বক্তব্যে মানসুরা আলম বলেন, “জাতীয়তাবাদী যুবদল বিএনপির অন্যতম শক্তিশালী ভিত্তি। দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার আদায়ে যুবদলের ভূমিকা সব সময় প্রশংসনীয়। তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করে দেশের মানুষের সেবায় যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক জি এম ফখরুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক প্রকাশনা সম্পাদক মনোয়ার হোসেন সোহেল, যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন, বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য মিসবাহ উদ্দিন রুমি, ইদ্রিস মেম্বার, খলিশাউড় ইউনিয়ন যুবদলের সভাপতি মতিউর রহমান, বৈরাটি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মণ্ডল, আগিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক খুরাম খান, গোহালাকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি সুমন ফকির এবং যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল হেলাল হেলালি, আব্দুল হেলিম, সুমন ফকির, যুবদলের সাবেক সদস্য আব্দুল আওয়ালসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, যুবদলের গৌরবময় ঐতিহ্য ও সংগ্রামের ৪৮ বছরের ইতিহাস ধরে রাখতে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। দলীয় শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম ও রাজপথের কর্মসূচিতে সক্রিয় থাকার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে যেকোনো ধরনের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।







