বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
শিরোনাম

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে  নেত্রকোনায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা


  এ.কে.এম আব্দুল্লাহ, বিশেষ প্রতিনিধি

প্রকাশ :  ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫২ দুপুর

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য আনন্দ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
'নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালী বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।
 
সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য ও সড়কে দূর্ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পল্লব হোম দাস, সাংবাদিক আলপনা বেগম, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান খান খসরু, 
জেলা মোটরযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহ সভাপতি বজলুর রহমান,  নিরাপদ সড়ক চাই, নেত্রকোনা জেলা শাখার সভাপতি মনির হোসেন বরুণ প্রমুখ। 
 
সভায় সকল বিষয় বিবেচনা করে চার জন চালককে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত