তারাকান্দায় কাভার্ডভ্যান চাপায় আপন দুই শিশু বোনের মর্মান্তিক মৃত্যু
এস এম হোসেন আলী
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৫ দুপুর
_original_1793268916.jpg)
ময়মনসিংহের তারাকান্দায় মায়ের সঙ্গে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে সড়ক পারাপারের সময় অজ্ঞাত কাভার্ডভ্যানের চাপায় আপন দুই শিশু বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২৯ অক্টোবর-২০২৬ ইং তারিখ রোজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের তালদিঘি পশ্চিমপাড়া এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই শিশু দু'টির মৃত্যু হয়।
নিহত আপন দুই বোন হলো তালদিঘি পশ্চিমপাড়ার মোছাঃ আরপিয়া খাতুন(৮)ও রাবেয়া খাতুন(৬)তাদের পিতার নাম মোঃ মুখলেছুর রহমান।
স্থানীয় সূত্রে জানাগেছে,সকালে দুই বোন মক্তব মাদ্রাসায় পড়াশোনা শেষ করে মায়ের সঙ্গে রাস্তার পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল। এমন সময় ময়মনসিংহ-হালুয়াঘাট সড়ক পার হতে গেলে দ্রুতগামী একটি অজ্ঞাত কাভার্ডভ্যানের ঘুমিয়ে থাকাবস্থায় চালক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই বোনের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাকান্দা থানা পুলিশ জানান, সড়ক দুর্ঘটনায় দুই শিশু ঘটনাস্থলেই মারা গেছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত কাভার্ডভ্যানটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে। আইনানুগ সকল ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।
এই সাত সকালে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

_medium_1793269709.jpg)
_medium_1793269157.jpg)
_medium_1793268707.jpg)
_medium_1793268556.jpg)

