বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
শিরোনাম

নেত্রকোনায় তিলকখালী খাল পাড়ের রাস্তাটি ব্যারিকেট অপসারন করে উন্মুক্ত করার দাবীতে মানববন্ধন 


  এ.কে.এম আব্দুল্লাহ, বিশেষ প্রতিনিধি

প্রকাশ :  ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৮ দুপুর

নেত্রকোনায় তিলকখালী খাল পাড়ের সরকারী রাস্তায় অবৈধ ব্যারিকেট অপসারণ করে জনগনের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়ার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
 
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর)
দুপুরে ভদ্রপাড়া, দিগজান ও খার বাংলা এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। 
 
মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ সোহেল মিয়া, মোঃ খাইরুল ইসলাম, ফারুক আহমেদ খান ও দুলাল মিয়া প্রমূখ। 
 
মানববন্ধনে বক্তারা বলেন, নেত্রকোনা সদর উপজেলার মেদনী ইউনিয়নের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক তিলকখালী খাল পাড়ের সরকারী রাস্তায় খার বাংলা গ্রামের আবু সহিদ ও তার স্ত্রী সুফিয়া আক্তার,, বাচ্ছু মিয়া ও তার স্ত্রী আজু, সবুজ এবং হক মিয়া গংরা সম্প্রতি তাদের ক্ষমতা ও শক্তিবলে ব্যারিকেট দিয়ে রাস্তা
বন্ধ করে দেয়। 
 
ফলে ভদ্র পাড়া, দিগজান ও খার বাংলা সহ আশপাশ এলাকার বেশ কয়েকটি গ্রামের জন সাধারণ, স্কুল কলেজের শিক্ষার্থী ও রোগীদের স্বাভাবিক চলাচল মারাত্মক ভাবে ব্যহত হচ্ছে। এ ব্যাপারে এলাকাবাসী বার বার তাদের কাছে ব্যারিকেট সড়িয়ে রাস্তাটি জন সাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়ার জোর দাবী জানালে তারা এলাকাবাসীকে নানা ধরনের হুমকি ধামকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে আসছে।
 
মানববন্ধনে বক্তারা স্থানীয় প্রশাসনের কাছে অবিলম্বে অবৈধ 
ব্যারিকেট অপসারণ করে জনগনের চলাচলের জন্য রাস্তটি উন্মুক্ত করে দেয়ার জোর দাবী জানান।
 
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা, ২৯/১০/২৬ ইং
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত