বিএনপি সরকারকে নিয়ে কুরুচিপূর্ণ কটূক্তির অভিযোগে ভালুকায় বিউটি পার্লার মালিক আটক
আবুল বাশার শেখ
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ দুপুর
_original_1793008066.jpg)
ময়মনসিংহের ভালুকায় বিএনপি সরকারকে নিয়ে কুরুচিপূর্ণ কটূক্তি করার অভিযোগে সাথী বিউটি পার্লার-এর মালিক সাথী আক্তার (৪২) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
উত্তেজিত স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন। রোববার (২৫অক্টোবর) রাত আনুমানিক ১০টার সময় উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। সাথী আক্তার উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আমতলী এলাকার আমাজত আলীর মেয়ে এবং সাবেক বনবিট কর্মকর্তা আনোয়ার হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে ‘সাথী মেকওভার’ নামের একটি ফেসবুক আইডি থেকে লাইভে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার এবং দলটির নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন। বিষয়টি স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর নজরে আসলে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে উত্তেজিত এলাকাবাসী ও স্থানীয় রাজনৈতিক কর্মীরা একত্রিত হয়ে স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় সাথী আক্তারের প্রতিষ্ঠানে গিয়ে বিষয়টি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন।
খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সাথী আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, ফেসবুক লাইভে সমালোচনার জেরে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এবং ব্যবসায়ীদের সাথে সাথী অসৌজন্যমূলক আচরণ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাকে পুলিশ হেফাজতে নিয়ে প্রসিকিউশন দিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

_medium_1793007618.jpg)

_medium_1793007303.jpg)
_medium_1793007169.jpg)
_medium_1793007011.jpg)
_medium_1793006609.jpg)
