শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় তারাকান্দা দক্ষিণপাড়া যুব সংগঠনের কার্যালয় উদ্বোধন


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৪ অক্টোবর ২০২৬, ০১:২৪ রাত

নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদরের স্থানীয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘তারাকান্দা দক্ষিণপাড়া যুব সংগঠন’-এর কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে আনন্দমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফিতা এবং কেক কেটে সংগঠনটির নতুন কার্যালয়ের শুভ সূচনা করা হয়। পরে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

কার্যালয় উদ্বোধন শেষে এক সুধী ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য আশরাফ উদ্দিন তালুকদার। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহামেদ বাবু। 

অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক সদস্য আব্দুল আওয়াল।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হেলিম, আবদুল্লাহ আল হেলালী প্রমুখ। 

এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলামসহ সংগঠনটির অন্যান্য সকল সদস্য ও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহামেদ বাবু তাঁর বক্তব্যে বলেন, "তারাকান্দা দক্ষিণপাড়া যুব সংগঠন" এলাকা উন্নয়নে তথা যুব সমাজকে অসামাজিক কার্যকলাপ থেকে দুরে রেখে এই ধরনের সংগঠন অগ্রনী ভূমিকা রাখে। সংগঠনটি যুবসমাজের মানোন্নয়ন, খেলাধুলার প্রসার, মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, "নতুন এই কার্যালয় উদ্বোধনের মাধ্যমে সংগঠনের সামাজিক কার্যক্রম আরও গতিশীল ও বেগবান হবে।"

তিনি আরও বলেন তারাকান্দা দক্ষিণপাড়া যুব সংগঠনের যেকোনো সৎ, কল্যাণকর ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে ভবিষ্যতে সব ধরনের সহযোগিতার আশ্বাস ও পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 

উল্লেখ্য, ২০২৪ সালের ১ জানুয়ারি ‘তারাকান্দা দক্ষিণপাড়া যুব সংগঠন’ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি এলাকার যুবসমাজের সার্বিক উন্নয়ন, খেলাধুলার প্রচার, মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমসহ নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নতুন এই কার্যালয় উদ্বোধনের মাধ্যমে সংগঠনের সামাজিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।




  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত