বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
শিরোনাম

জারিয়া ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী শামছুল হক মন্ডল


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২১ অক্টোবর ২০২৬, ১২:২৫ রাত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলার ৪ নং জারিয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শামছুল হক মন্ডল।

এ সময় তিনি পূজার সার্বিক নিরাপত্তা পরিবেশ ও আয়োজনের খোঁজখবর নেন এবং মন্দিরগুলোর পূজা উদ্‌যাপন ও অনুদান প্রদান করেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) জারিয়া ইউনিয়নের পূজামণ্ডপগুলো পরিদর্শনকালে তিনি পূজার আয়োজক, হিন্দু সম্প্রদায়ের লোকজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে দলীয় নেতাকর্মীদের নিয়ে পাশে থাকার কথা জানান।

মোহাম্মদ শামছুল হক মন্ডল ৪ নং জারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

মোহাম্মদ শামছুল হক মন্ডল বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জারিয়া ইউনিয়নের চারটি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে। এই টিমের মাধ্যমে পূজামণ্ডপগুলোর সার্বক্ষণিক খোঁজখবর রাখা এবং প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই নীতিতে বিশ্বাস করে সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে সম্প্রীতিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনে সহযোগিতা করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এবং উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আবু তাহের তালুকদারের দিকনির্দেশনায় উপজেলার প্রতিটি পূজামণ্ডপে দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে বিএনপির নেতাকর্মীরা শুরু থেকেই সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। পাশাপাশি পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা করা হচ্ছে।

তিনি বলেন, ধর্মের বিভাজন নয়, হিন্দু-মুসলিম সবাই ভাই ভাই। পারস্পরিক সম্প্রীতি, শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমে জারিয়া ইউনিয়নের সব সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। এই সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, জারিয়া ইউনিয়নের প্রতিটি মন্দিরে পূজা উদ্‌যাপন ও সংস্কারকাজে সহযোগিতা করা হয়েছে। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে। অতীতের তুলনায় আরও বেশি নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্‌যাপনে আয়োজকদের পাশে থাকার চেষ্টা করেছেন তাঁরা। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত রাখবেন বলে তিনি আশ্বাস দেন।

এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং জারিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত