বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতিমূলক সভা, নানা কর্মসূচি গ্রহণ


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২০ অক্টোবর ২০২৬, ০২:৪০ দুপুর

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১২টায় উপজেলা সদরের হেলিপ্যাড মাঠসংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক তিনবারের সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আবু তাহের তালুকদার।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনসুর আজাদ খোকন আকন্দের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব নাজমুল হুদা ফিরোজ।

সভায় উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম আনার, আবুল হাসনাত, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাকিল হায়াত খান বাদশা, মিজানুর রহমান তালুকদার, আবু বক্কর রান্না, উপজেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন, যুবদলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাজু আহমেদ, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও তা বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, নতুন নেতৃত্ব তৈরি এবং তরুণদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন সভায় অংশ নেওয়া নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত