শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৩ অক্টোবর ২০২৬, ১০:০৩ রাত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে উদযাপনে র‍্যালি, আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলা সদরের স্টেশন বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে পূর্বধলা উপজেলা যুবদলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সদস্যসচিব ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এ এস এম শহীদুল্লাহ ইমরানের নির্দেশনায় আয়োজিত সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল ও সার্থকভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমদ আলী সরকার, হাজী আব্দুল গণি তালুকদার, এম এ মান্নান, শেখ আব্দুর রাশিদ ও আলহাজ আবু হাসান সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ তালুকদার, আপেল মাহমুদ ডলার, কংকন, জাহাঙ্গীর আলম তালুকদার, শহিদুল ইসলাম খান, শাজাহান মিয়া, ইশতিয়াক আহমেদ নয়ন, মো. দেলোয়ার হোসেন ও মো. নাঈম খান, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি উজ্জ্বল মিয়া, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. আনিসুজ্জামান তালুকদার, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল (বিইউবিটি)-এর সহসভাপতি সানজিদ আহমেদ প্রমি এবং কলেজ ছাত্রদলের সদস্যসচিব রাফিন আহমেদ।

এসময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও তা বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, নতুন নেতৃত্ব তৈরি এবং তরুণদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন এবং কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত