রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শিরোনাম

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মেয়র প্রার্থী সুলেমান


  মো: মহিউদ্দিন আহাম্মেদ

প্রকাশ :  ২৫ অক্টোবর ২০২৬, ০১:৩২ দুপুর

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার আলাকপুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন পৌর মেয়র প্রার্থী মো. সুলেমান মিয়া। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি লোকজন পাঠিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। পরে শনিবার বিকেলে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন তিনি।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, মাছ, মুরগি, লাউ, আলু, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, সয়াবিন তেল, সাবান ও বিভিন্ন ধরনের মসলা। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের দুর্দিনে পাশে থাকার আশ্বাস দেন।

এর আগে শনিবার ভোরে ফজরের নামাজের সময় মাধবপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলাকপুর গ্রামের খালেক মিয়ার বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘর, আসবাবপত্র, ফ্রিজ, কাঠ, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে হঠাৎ খালেক মিয়ার বাড়িতে আগুন জ্বলতে দেখে তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত খালেক মিয়া জানান, আগুনে তাঁর বসতঘরের মালামালের পাশাপাশি ছয় থেকে সাত ভরি স্বর্ণালংকার পুড়ে গেছে। এতে তাঁর ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনোতোষ মল্লিক বলেন, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। 

এব্যাপারে মেয়র প্রার্ত্রী হাজী সুলেমান মিয়া বলেন আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি বিধায় তাদের বাড়ি যাইতে পারি নাই,তাই আমি তাদের দুঃখের দিনে সামন্য সহযোগিতা করেছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি  ভবিষ্যতে ও থাকব। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত