বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
শিরোনাম

কলমাকান্দায় ডেপুটি স্পিকারের উদ্যোগে কাঠের সেতু সংস্কার, উদ্বোধন করলো স্কুল শিক্ষার্থীরা


  ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি

প্রকাশ :  ২৭ অক্টোবর ২০২৬, ০৯:০৯ রাত

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের পাঁচকাঠা গ্রামের বহুল প্রতীক্ষিত কাঠের সেতুটি নতুন করে সংস্কার করা হয়েছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের ব্যক্তিগত উদ্যোগে সেতুটি সংস্কার করা হয়।
 
আজ সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।  সেতুটি ১৮২ ফুট দীর্ঘ ও ৬ ফুট প্রস্থ।
 
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, এই একটি সেতুর উপর নির্ভর করে ১২টি গ্রামের হাজারো মানুষের চলাচল। পাঁচকাঠা বাজার, দুটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয় ও চারটি মাদ্রাসায় যাতায়াতের একমাত্র ভরসা ছিল এটি। সেতুটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছিলেন এলাকাবাসী।
 
এলাকাবাসীর দুর্ভোগের কথা শুনে গত বছর সেতুটি প্রথমবার নির্মাণ করে দিয়েছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। সেই ধারাবাহিকতায় এবারও নিজ উদ্যোগে সেতুটি সংস্কার করে দিলেন তিনি।
 
এ প্রসঙ্গে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, "আজকের এই সেতুটি ছাত্র-ছাত্রীরাই উদ্বোধন করেছে, এটাই সবচেয়ে আনন্দের। এখানে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যতদিন পর্যন্ত পাকা সেতু নির্মাণ না হচ্ছে, ততদিন প্রতি বছর এভাবেই কাঠের সেতুটি নতুন করে নির্মাণ করে দেওয়া হবে।"
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত