বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে পোস্ট দিয়ে আবার সরিয়ে নিলেন রফিকুল ইসলাম মাদানী


  আরবান ডেস্ক

প্রকাশ :  ০৬ মে ২০২৬, ০৫:১৮ বিকাল

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দ্বিতীয় বিয়ের করেছেন এমন পোস্ট দিয়ে কিছুক্ষণের মধ্যেই সেই পোস্ট মুছে ফেলেছেন আলোচিত ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী।

বুধবার (৬ মে) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি জানান, “গুনাহ থেকে বাঁচতেই” জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত হিসেবে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, সমাজে অনেক বিবাহিত ব্যক্তি গোপনে হারাম সম্পর্কে জড়িয়ে পড়েন, তবে তিনি সেই পথে না গিয়ে বৈধ বা ‘হালাল’ পথেই থাকতে চান।

তিনি আরও লেখেন, নিজের এই সিদ্ধান্তে প্রথম স্ত্রীর কষ্ট হয়েছে-এটি ভেবেই তার কষ্ট লাগে। তবে তিনি বিশ্বাস করেন, এটি কোনো ব্যক্তিগত নিয়ম নয়, বরং ধর্মীয় বিধানের মধ্যেই পড়ে। তিনি দাবি করেন, আল্লাহ যা হালাল করেছেন, সেটির মধ্যেই থাকার চেষ্টা করেছেন।

পোস্টে তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি দীর্ঘদিন ধরে চিন্তা করেছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন যেন বিষয়টি সহজ হয় এবং সবাই মেনে নিতে পারেন। পাশাপাশি তিনি তার প্রায় আট বছরের দাম্পত্য জীবনের কথাও উল্লেখ করেন, যেখানে তিনি বলেন-তাদের সংসারে আগে কোনো বড় অভিযোগ ছিল না এবং তারা একসঙ্গে ভালোই ছিলেন।

তবে পোস্টটি প্রকাশের কিছু সময় পরই সেটি তার ফেসবুক আইডি থেকে সরিয়ে ফেলা হয়। কেন পোস্টটি মুছে ফেলা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে নানা আলোচনা ও প্রতিক্রিয়া দেখা গেছে।



  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত