শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
শিরোনাম

ঈদের আনন্দ হোক সবার—মানবিকতা, সম্প্রীতি ও ভালোবাসায় গড়ে উঠুক নতুন সমাজ- সৈয়দ আরিফুজ্জামান


  আরবান ডেস্ক

প্রকাশ :  ২০ মার্চ ২০২৬, ০৪:১৩ দুপুর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি পূর্বধলাবাসীসহ বিশ্বের সকল মুসলিম ভাই-বোনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে ফিরে এসেছে আনন্দের এই মাহেন্দ্রক্ষণ। পবিত্র রমজান আমাদের যে আত্মসংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির শিক্ষা দিয়েছে, সেই চেতনা যেন আমাদের দৈনন্দিন জীবনেও প্রতিফলিত হয়—এই কামনা করি।

ঈদ শুধুমাত্র আনন্দ উদযাপনের দিন নয়; এটি একে অপরের প্রতি ভালোবাসা, সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার অনন্য সুযোগ। আসুন, আমরা সবাই মিলে সমাজের অসহায়, দরিদ্র ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেই।

আমি বিশ্বাস করি, পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে আমরা একটি সুন্দর, সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে পারবো।

মহান আল্লাহ আমাদের সকলের নেক আমল কবুল করুন এবং আমাদের জীবন ভরে উঠুক শান্তি, সুখ ও সমৃদ্ধিতে—এই প্রার্থনায় সবাইকে আবারও জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

ঈদ মোবারক।

সৈয়দ আরিফুজ্জামান
প্রকাশক ও সম্পাদক
আজকের আরবান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত