ফিরোজ সাঁই এর পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা
আরবান ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৯:০২ রাত
পবিত্র রমজান মাসব্যাপী সিয়াম সাধনা, সংযম ও আত্মশুদ্ধির পর ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসে অনাবিল আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা। এই মহিমান্বিত দিনে আমি আমার এলাকার সম্মানিত সর্বস্তরের জনগণ, শুভানুধ্যায়ী, দলীয় সহকর্মীসহ প্রবাসী ভাই-বোনদের প্রতি রইলো হৃদয় থেকে জানানো ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ।
ঈদ শুধু আনন্দের উৎসব নয়; এটি ভ্রাতৃত্ব, মানবতা, সহমর্মিতা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির এক অনন্য সুযোগ। আসুন, আমরা সকলে মিলেমিশে সমাজের দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং ঈদের আনন্দকে সবার মাঝে ভাগ করে নিই।
এই পবিত্র দিনে মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করি—তিনি যেন আমাদের সকলের রোজা, নামাজ, দান-সদকা ও সকল নেক আমল কবুল করেন, আমাদের জীবনে শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য দান করেন এবং আমাদের প্রিয় সমাজকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নেন।
ঈদুল ফিতর আমাদের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, ভ্রাতৃত্ব ও ভালোবাসার নতুন দিগন্ত।
ঈদ মোবারক।
শুভেচ্ছান্তে
ফিরোজ সাঁই
উপজেলা ভাইস চেয়রাম্যান পদপ্রার্থী
পূর্বধলা, নেত্রকোণা।

