শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
শিরোনাম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে.বি.এম নোমান শাহরিয়ার এর শুভেচ্ছা


  আরবান ডেস্ক

প্রকাশ :  ২০ মার্চ ২০২৬, ০৭:২১ বিকাল

পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্তে পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে.বি.এম নোমান শাহরিয়ার দেশবাসীসহ পূর্বধলাবাসীর প্রতি জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

তিনি তাঁর শুভেচ্ছা বাণীতে বলেন, ঈদ আমাদের মাঝে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধকে জাগ্রত করে। এই পবিত্র উৎসবের মাধ্যমে সকল বিভেদ ভুলে গিয়ে আমরা যেন একে অপরের পাশে দাঁড়াই এবং ভালোবাসা ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করি।

তিনি আরও কামনা করেন, ঈদের আনন্দ সবার ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক এবং সবার জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

 

শুভেচ্ছান্তে

কে.বি.এম নোমান শাহরিয়ার 
সাধারণ সম্পাদক 
পূর্বধলা প্রেসক্লাব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত