এসএসসি পরীক্ষার রেজাল্ট শেরপুরে টানা তিন বছর যাবত ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০২:৩৫ দুপুর

শেরপুরে এসএসসি পরীক্ষায় দুইটি সরকারি উচ্চ বিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে মেয়েদের স্কুল। এই নিয়ে টানা তিন বারের মতো এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আর দ্বিতীয় স্থানে রয়েছে ছেলেদের স্কুল শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি।
এবার শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল ২৪০ জন শিক্ষার্থী। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২২৬ জন। আর জিপিএ-৫ পেয়েছে ৭৫ জন। এখানে পাশের হার ৯৪.১৭% এবং ফেল করেছে ১৪ জন শিক্ষার্থী।
অপরদিকে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমী থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল ২৪২ জন। উত্তীর্ণ হয়েছে ১৫৭ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৬৫ জন। এখানে পাশের হার ৮১.৪০℅ এবং ফেল করেছে ৪৫ জন।
এছাড়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নবারুণ পাবলিক স্কুল থেকে এবার ২৩১ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে শতভাগ পাস করেছেন। এই স্কুল থেকে এবার সর্বোচ্চ ১৯৬ জন জিপিএ-৫ পেয়েছেন।






_medium_1786278472.jpg)
