শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
শিরোনাম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বধলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব বাবুল আলম তালুকদার


  আরবান ডেস্ক

প্রকাশ :  ২০ মার্চ ২০২৬, ০৫:১৭ বিকাল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব বাবুল আলম তালুকদার সকল মুসলিম উম্মাহ, বিশেষ করে পূর্বধলাবাসীকে জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

তিনি শুভেচ্ছা বার্তায় বলেন, “রমজান মাসের ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা আমাদের জীবনে সত্য ও ন্যায়ের পথে চলার প্রেরণা জোগায়। এই পবিত্র মাসের পর ঈদ আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা।”

তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সকলের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়বে এবং সমাজে সৌহার্দ্য, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও সুদৃঢ় হবে। আসুন, আমরা সবাই একে অপরের পাশে দাঁড়াই এবং একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখি।

মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের ইবাদত কবুল করুন এবং আমাদের জীবন সুখ, শান্তি ও কল্যাণে ভরে উঠুক।

ঈদ মোবারক।

 

আলহাজ্ব বাবুল আলম তালুকদার
সাবেক সভাপতি
পূর্বধলা উপজেলা বিএনপি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত