সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

এম. এ. হারেছের ৯ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা


  ইনছান উদ্দীন তালুকদার, বিশেষ প্রতিনিধি

প্রকাশ :  ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৮ রাত

মদন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক ইউপি চেয়ারম্যান এবং নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মদন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এম. এ. হারেছের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২২ ফেব্রুয়ারি দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মদন উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার। বক্তব্যে তিনি এম. এ. হারেছের সাংগঠনিক দক্ষতা ও মদন উপজেলা বিএনপির ভিত্তি সুদৃঢ় করতে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তিনি পূর্বসূরি নেতাদের ত্যাগ ও অবদান থেকে শিক্ষা নিয়ে ইতিহাস সচেতন রাজনীতি করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, সহ-সভাপতি সাইদুর রহমান সম্রাট, সাবেক আহ্বায়ক আব্দুল হেলিম ভুলু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আঙ্গুর, জাতীয়তাবাদী যুবদল মদন উপজেলা শাখার সভাপতি গোলাম রাসেল রুবেল ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস. এইচ. পিপুল ও সাধারণ সম্পাদক শামীম হাসান, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুর রহমান মিঠু, সাবেক ভাইস চেয়ারম্যান এম. এ. সোহাগসহ উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফ আহমেদ সেকুল। দোয়া পরিচালনা করেন সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হুসাইন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত