রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

শেরপুরের শহীদ দিবস উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ 


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২২ বিকাল

শেরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। 

২১ ফেব্রুয়ারি শনিবার সকালে শেরপুর সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লাইব্রেরিয়ান সিরাজাম মুনিরা।

এসময় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রেজুয়ান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আসলাম খান ও শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা।

আলোচনা সভায় অতিথিরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষার ব্যবহার ও গুরুত্ব নিয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করেন। 

পরে অতিথিরা জেলা প্রশাসন, জেলা শিশু একাডেমী এবং সরকারি গণগ্রন্থাগারের পৃথক আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিশুরা অংশগ্রহণ করেন এবং এদের মধ্য থেকে জেলা শিশু একাডেমীর ২১ জন এবং গণগ্রন্থাগারের আয়োজনে প্রতিযোগিতায় ১৮ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত