পূর্বধলায় মাতৃভাষা দিবসে শহীদদের মাগফেরাত কামনায় জামায়াতের দোয়া মাহফিল
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩১ বিকাল

মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্বধলা উপজেলা শাখা।
শনিবার বিকাল ৩টার দিকে উপজেলা সদরের রৌশনারা রোডস্থ দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ভাষা শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬১ নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও নেত্রকোনা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাছুম মোস্তফা।

উপজেলা আমির মাহফুজুল হক খান নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জয়নাল আবেদীন, সেক্রেটারি ইমরুল হাসান, সাবেক সেক্রেটারি শহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে আলোচনা করা হয়। পরে রায়হান উদ্দিন ফকির দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীরা ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।







