রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

আটপাড়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন


  ফয়সাল চৌধুরী

প্রকাশ :  ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৮ বিকাল

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১শে ফেব্রুয়ারি ২০২৬ শনিবার প্রথম প্রহরে নেত্রকোণার আটপাড়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনূর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমিন দৃষ্টি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে এক মিনিট নীরবতা পালন ও ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত