রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

সমৃদ্ধ ও নিরাপদ শেরপুর গঠনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এমপি রাশেদুল


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২১ বিকাল

শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত জমায়েতের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম সমৃদ্ধ ও নিরাপদ শেরপুর গঠনে সাংবাদিকদের সহযোগিতা চাইলে।

তিনি ২০ ফেব্রুয়ারি শুক্রবার রাতে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সাথে নবাগত এমপি হিসেবে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেছেন।

তিনি আরো বলেছেন, আমার কাছে মনে হয়, সরকার কোন ফ্যাক্টর নয়, অপজিশন কোন ফ্যাক্টর নয়। সরকারি দল-বেসরকারি দল কোন ফ্যাক্টরই না আমার কাছে। কারণ উন্নয়ন বাজেট তো মৌলিক, এটা হবেই। এই উন্নয়ন বাজেটটুকু পেলেই আমার পক্ষে অনেক কিছুই করা সম্ভব। ইতিপূর্বে সেই উন্নয়ন বাজেট দিয়ে যারা কিছু করেনি, অথচ নূন্যতম সেই উন্নয়ন বাজেট দিয়েই অনেক কিছুই করা সম্ভব। তবে আমার একার পক্ষে কোন কিছুই করা সম্ভব নয়। সাংবাদিকরা হলো জাতির দর্পণ। আপনাদের সহযোগিতা লাগবে। আমাদের যা প্লান আছে, তা আমাদের কোন দল বা ব্যক্তির নয়, শেরপুরের সকল শ্রেণী পেশার মানুষের একই দাবি। তাই আমরা যদি সবাই একসাথে কাজ করি তাহলে সেই উন্নয়ন কেউ ঠেকাতে পারবেনা। শেরপুরের তিনটি নির্বাচনী আসনের এমপিরা মিলে উন্নয়নের ক্ষেত্রে শেরপুরটাকে নিয়ে যদি রাজনীতির বাইরে থাকি তাহলে আলোকিত শেরপুর গড়া সম্ভব।

এ সময় জেলা জামায়াতের সভাপতি হাফিজুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন সোহেলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক এবং জামায়াত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত