শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে মালচিং পদ্বতিতে মরিচ চাষ প্রদর্শন মাঠ দিবস


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩২ বিকাল

জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উৎপাদক দলের সদস্য শ্যামলী বেগমের বাড়িতে উৎপাদক দলের অংশগ্রহণে জীবনমান উন্নয়ন উন্নয়নে ১৮ ফেব্রুয়ারি-২০২৬ রোজ বুধবার উৎপাদক দলের অংশগ্রহণে মাঠ দিবস-২০২৬ ক্লাইমেট স্মার্ট কৃষি মালচিং পদ্ধতিতে মরিচ চাষের ফলাফল প্রদর্শন করা হয় এবং তাদেরকে মালচিং পদ্ধতিতে বিভিন্ন সবজী চাষে উৎসাহিত করতে কাজ করছে অস্ট্রেলিয়া সরকারের সহায়তায় এবং অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (এএনসিপি) অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ -এর ‘জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (জেসমিন)’ প্রকল্প।
 
অনুষ্ঠান সঞ্চালনায়ে ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ GESMIN প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার- নূর-ই-জান্নাত।
 
এছাড়াও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা বকুল নাহার ও মো: হাবিল উদ্দিন শাহবাজপুর ইউনিয়ন‌ পরিষদের 
প্যানেল চেয়ারম্যান মো: লুৎফর রহমান, ইউপি সদস্য মারফত আলী, GESMIN প্রকল্পের এগ্রিকালচার স্পেশালিস্ট - পরিমল সরকার, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক, গনমাধ্যম ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম‌।
 
উপস্থিত বক্তারা বলেন, ২০২৬ সালে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির আওতায় মালচিং পদ্ধতিতে মরিচ চাষ লাভজনক প্রমাণিত হয়েছে। এটি সেচ সাশ্রয়ী, মাটির স্বাস্থ্য রক্ষা করে, এবং আগাছা ও রোগবালাই কমিয়ে ফলন বৃদ্ধি করে। জামালপুর সদর উপজেলাসহ বিভিন্ন অঞ্চলে আয়োজিত মাঠ দিবসে এই পদ্ধতিটি পানি ও সার সাশ্রয়ী হিসেবে কৃষকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে।
 
সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং উৎপাদক দলের সকল সদস্যবৃন্দ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত