শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

জাতীয়তাবাদী সাইবার ফোর্স এর ভাইস চেয়ারম্যান হলেন শেরপুরের ডাঃ প্রিয়াঙ্কা


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩০ বিকাল

শেরপুর-১ (সদর) আসনের বিএনপির প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স (বিএনসিএফ) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

১৬ ফেব্রুয়ারি সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স (বিএনসিএফ) এর চেয়ারম্যান মোঃ মামুন রানা এবং মহাসচিব আবদুল্লাহ আলী জাবীদ স্বাক্ষরিত বিএনসিএফ প্যাডে এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, জাতীয়তাবাদী আদর্শ ধারনে আপনার ত্যাগ, যোগ্যতা, আদর্শ এবং জাতীয়তাবাদী শক্তির পক্ষে কাজ করে যাওয়ার অদম্য ইচ্ছা কে আমলে নিয়ে উক্ত পদে আপনাকে উপযুক্ত বিবেচনায় আসীন করা হলো।

আমরা আশা করি, সাইবারে বাংলাদেশী জাতীয়তাবাদের পক্ষে শক্ত অবস্থান ধরে রাখতে, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স (বিএনসিএফ) এর সাথে একযোগে কাজ করতে পূর্ণ সহযোগিতা করবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত