শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

ভালুকায় কোন অন্যায় অত্যাচার সহ্য করা হবেনা: এমপি বাচ্চু


  আবুল বাশার শেখ

প্রকাশ :  ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৮ বিকাল

ভালুকার মানুষের ওপর কোনো ধরনের অন্যায়, অত্যাচার সহ্য করা হবেনা হুসিয়ারি উচ্চারণ করেছেন নব নির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। তিনি বলেন কেউ অবিচার করে সম্পদ বৃদ্ধি করতে চাইলে তার সঙ্গে কোনো সম্পর্ক রাখা হবে না। ভালুকার মানুষের অধিকার নিয়ে কেউ খেলতে পারবে না। ক্ষমতার অপব্যবহার করে, প্রভাব খাটিয়ে কিংবা সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে সম্পদ গড়ার সুযোগ আর থাকবে না।

বুধবার (১৮ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সাথে নব নির্বাচিত সংসদ সদস্যের পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ১১ ভালুকা আসনের জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। অনুষ্ঠানে প্রধান অতিথি সকলের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে ভালুকার মানুষের নিরাপত্তা, ন্যায়বিচার ও অধিকার রক্ষা করা তার নৈতিক দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি সাধারণ মানুষের জমি, ব্যবসা-বাণিজ্য কিংবা ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে অন্যায় সুবিধা নেয়ার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া হবে। সর্বপরি ভালুকাকে চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসমুক্ত রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।

অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি মোঃ ইকবাল হোসাইন, উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ মাহফুজুর রহমান সহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত