শেরপুরে শহীদ দিবস উপলক্ষে চিত্রাঙ্গন ও আবৃত্তি প্রতিযোগিতা
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৫ বিকাল

শেরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে জেলা শিশু একাডেমী মিলনায়তনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খানের তত্ত্বাবধানে শিশুদের এই চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পৃথক তিনটি গ্রুপে চিত্রাঙ্কন এবং আবৃত্তি প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এছাড়া চিত্রাংকন প্রতিযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও পৃথক গ্রুপে অংশ নেয়।
বিজয়ীদেরকে আগামী একুশে ফেব্রুয়ারির জেলা গণগ্রন্থাগার হলরুমে জেলা প্রশাসকের আয়োজনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, জেলা শিক্ষা অফিসের পরিদর্শক মাহমুদুর রহমান ও শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির প্রাক্তন শিক্ষক হারুন অর রশিদ।


_medium_1771501131.jpg)




