রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

কলমাকান্দায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


  ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি

প্রকাশ :  ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০১ বিকাল

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নানা কর্মসূচিতে দিবসটি পালিত হয়েছে।
 
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, কলমাকান্দা প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। শহীদ মিনার প্রাঙ্গণজুড়ে ছিল শোকের আবহ, আর ছিল মাতৃভাষার প্রতি অকৃত্রিম ভালোবাসার প্রকাশ।
 
দিবসটি উপলক্ষে পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কণিকা সরকার, উপজেলা প্রকৌশলী মো. মমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি চাঁন মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাসেম, কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, শিক্ষক একেএম শাহজাহান কবীর, মো. সেলিম মিয়া এবং কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীমসহ অন্যান্যরা।
 
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত