রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

পবিত্র আল কোরআনুল কারীম অবমাননার প্রতিবাদে মানববন্ধন


  আসাদুজ্জামান রুবেল

প্রকাশ :  ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৪ বিকাল

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ফকিরহাট মদিনাতুল ক্বওমি মাদ্রাসার আয়োজনে ২১ ফেব্রুয়ারি শনিবার দুপুরে ফকিরহাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সামনে পবিত্র আল কোরআনুল কারীম অবমাননার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মানববন্ধনে মাওলানা হাফেজ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফকিরহাট আল্লাহর দরগা দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা শফিউল আলম, মাওলানা মনজুরুল ইসলাম, খন্দকার মাওলানা শফিউল ইসলাম, হাফেজ মাওলানা মুফতি হাফিজুর রহমান, মাওলানা শাহারুল ইসলাম প্রমূখ।

এসময় আরোও উপস্থিত ছিলেন, পবনাপুর ইউনিয়ন  জামায়াতের অর্থ সম্পাদক, আব্দুর সবুর,পবনাপুর ইউনিয়ন বিএনপির ৬নং ওয়ার্ড সাধারণ

সম্পাদক, মাহামুদ প্রধান, পবনাপুর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি পাপুল সরকার, দপ্তর সম্পাদক,শুভ সরকার,ফকিরহাট শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের ছাত্রদল সভাপতি মফিদুল প্রধান।

বক্তব্য বলেন, এটা অত্যন্ত গভীর কোনো ষড়যন্ত্র হতে পারে এত লম্বা পথ কোরআন শরীফের পাতা ছিড়ে ফেলে রেখেছে কেউ না কেউ অবশ্যই দেখেছেন যদি কোনো ভাই এই কুলাঙ্গার কে ধরে দেওয়া মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য তাই একে ধরিয়ে দেন। এবং এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।বিক্ষোভ সমাবেশ শেষে সেই অপরাধীর শাস্তির দাবিতে এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন, মাওলানা মুফতি মোঃ রেজাউল করিম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত