শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

ডেপুটি স্পিকারের সঙ্গে নেত্রকোনা জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের মতবিনিময়


  আরবান ডেস্ক

প্রকাশ :  ০২ অক্টোবর ২০২৬, ১০:২৩ দুপুর

ময়মনসিংহে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন আনন্দ মোহন কলেজে অধ্যয়নরত নেত্রকোণা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘নেত্রকোনা জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ময়মনসিংহ সার্কিট হাউজে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ডেপুটি স্পিকার সংগঠনটির সফলতা কামনা করেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা দেন।

পরে শিক্ষার্থীরা ডেপুটি স্পিকারকে তাঁর স্মৃতিবিজড়িত আনন্দ মোহন কলেজে আসার আমন্ত্রণ জানান। আমন্ত্রণ গ্রহণ করে তিনি পরবর্তীতে ক্যাম্পাসে আসার কথা জানান।

এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, আনন্দ মোহন কলেজ শাখার সভাপতি তানজিল আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক ইমরুল কায়েসসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন আনন্দ মোহন কলেজ ছাত্রদলের সভাপতি হুজ্জাতুল খান মুন।

উল্লেখ্য, দীর্ঘ সময় পর আনন্দ মোহন কলেজে নেত্রকোনার ১০ উপজেলার শিক্ষার্থীদের নিয়ে ‘নেত্রকোনা জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ গঠন করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত