জামালপুরে জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ দুপুর

জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৩০ সেপ্টেম্বর-২০২৬ ইং তারিখ রোজ বুধবার বেলা ১০.০০ ঘটিকায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সুমী আক্তার, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, জামালপুর। তিনি তার বক্তব্যে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রমের উপর বিশদভাবে আলোচনা করেন।
অনুষ্ঠান সঞ্চালনায়ে ছিলেন মাহ্ফুজা রহমান, ডিস্ট্রিক্ট ম্যানেজার, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন (৩য় পর্যায়) প্রকল্প।
এছাড়াও উপস্থিত ছিলেন জামালপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রোকোনুল ইসলাম, জামালপুর সদরের উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোঃ শফিকুল ইসলাম, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা ও যুব সংগঠক সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, জামালপুর জেলার জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।




_medium_1790769125.jpg)


