নকলায় মাদকসহ ১ কিশোরী আটক
জাহিদুল ইসলাম
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ দুপুর

শেরপুরের নকলা উপজেলার হলচত্বর মোড় এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ মায়া (১৬) নামে এক কিশোরীকে আটক করেছে শেরপুর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (এসআরবি/র্যাব)।
আটককৃত মায়া শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার দড়ি কালিনগর গ্রামের আবু তালেবের মেয়ে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, আটককৃত মায়া গাজীপুরের মাওনা এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ‘ESKUF DX’ সিরাপ নিয়ে শেরপুরের ঝিনাইগাতীর উদ্দেশ্যে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নকলা হলচত্বর মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উক্ত মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




_medium_1790769125.jpg)


