বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

ফ্যামিলি কার্ড ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপে কোন অনিয়ম বরদাস্ত করা হবে না: কায়সার কামাল


  ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি

প্রকাশ :  ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ দুপুর

ফ্যামিলি কার্ড ও ক্ষুদ্র -নৃগোষ্ঠী জরিপ এর তথ্যসংগ্রহে কোন ধরনের অনিয়ম, দুর্নীতি, ও স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না বলে সতর্ক করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল।
 
তিনি বলেছেন দলীয় পরিচয় নয়, ফ্যামিলি কার্ডের তালিকায় সমাজের সবচেয়ে দরিদ্র, প্রান্তিক ও সুবিধা বঞ্চিত পরিবার কে অগ্রাধিকার দিতে হবে।। 
রোববার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ফ্যামিলি কার্ড ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জরিপের তথ্য সংগ্রহকারি, ও সুপারভাইজার নিয়ে আয়োজিত দিক নির্দেশনা মুলক সভায় তিনি এসব কথা বলেন। 
 
উপ-জেলা প্রশাসন ও সমাজ সেবা দপ্তর আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউএনও এন এম আবদুল্লাহ আল মামুন। ডেপুটি স্পীকার তধ্য সংগ্রহ কারিদের বলেন,  কাজ শুরু হবে ছাপরা ঘর হতে, স্বচ্ছলদের অগ্রাধিকার দিয়ে প্রকৃত হত-দরিদ্রদের তালিকা হতে বাদ  দেয়া যাবে না। 
 
তিনি বলেছেন কার্ড পাইয়ে দেয়ার নামে কেউ টাকা দাবী করলে তার বিরুদ্ধে কঠোর আইনগতভাবে ব্যবস্হা নেয়া হবে। এব্যাপারে তিনি দলীয় নেতাদের ও কঠোরভাবে হুশিয়ারী দেন।
 
কলমাকান্দায় বসবাস কারি আদিবাসী জনগনের সততার প্রশংসা করে তাদের জীবনমান উন্নয়ন, শিক্ষা ও বাসস্হান সংকট নিরসনে বিশেষ উদ্যোগ এর কথা ব্যক্ত করেন।
 
সভায় সহকারী কমিশনার ভূমি শামসুজ্জামান আসিফ সহ সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 
একই দিন ডেপুটি স্পীকার,, কলমাকান্দায়, জগন্নাথ মন্দিরের পুনঃ নির্মান কাজ উদ্বোধন, বিজিএমইএ এর ট্রেনিং সেন্টার পরিদর্শন, রংছাতি ইউনিয়নে জামদানী শাড়ি পল্লী পরিদর্শন, আদিবাসী জনগনের মধ্যে অনুদানের চেক বিতরণ ও আদিবাসী জনগনের জন্য নির্মান করা ঘর উদ্বোধন করেন।। 
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত