বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন


  আরবান ডেস্ক

প্রকাশ :  ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ রাত

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি—এনসিপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নেত্রকোনা জেলা আহ্বায়ক কমিটির অনুমোদনের মাধ্যমে পূর্বধলা উপজেলা এনসিপির এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

অনুমোদিত কমিটিতে মো. শাফায়েত হোসেনকে আহ্বায়ক এবং আনোয়ার হোসেন কাজলকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া আমিনা সরকার পাপিয়াকে সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. জাকির হোসেন ঝুমন, নাজমুল হক ও মাওলানা আনিসুর রহমান ফারুক।

এদিকে জাহিদ হাসানকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং এম. এ বাসার রুমি (বিদ্যুৎ), সোহাগ, মাহবুব খান ও আব্দুর রশিদকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।

কমিটিতে রাজিব মিয়াকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন  নাহিদুল ইসলাম কলিম, কাওসারুল হক, সোহাগ আলভী, আজিজুল হক, মাসুদ মিয়া, জহিরুল ইসলাম বাবু ও আব্দুল্লাহ আল মামুন। এছাড়া মোছা. নুরুন্নাহার ও জিয়াউর রহমানকে সদস্য করা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টি—এনসিপির নেত্রকোনা জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইফতেখার শামীম ও সদস্য সচিব মোঃ ফাহিম রহমান খান (পাঠান) এর স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদনপত্রে বলা হয়েছে, আগামী ১৪ কর্মদিবসের মধ্যে পূর্বধলা উপজেলা এনসিপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য নেত্রকোনা জেলা আহ্বায়ক কমিটির কাছে উপস্থাপন করতে হবে।

নতুন আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে পূর্বধলা উপজেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করার প্রক্রিয়া শুরু হলো। পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর উপজেলা পর্যায়ে দলটির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত