মাধবপুরে মাদকসহ দুই মাদক কারবারি আটক
মো: মহিউদ্দিন আহাম্মেদ
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ রাত

হবিগঞ্জের মাধবপুরে ১২৫ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবনগর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইখতিয়ার মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল দেবনগর গ্রামের আমিনুল ইসলাম সাগরের বসতঘরে অভিযান পরিচালনা করে। এ সময় ঘরে তল্লাশি চালিয়ে ১২৫ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
আটকরা হলেন—দেবনগর গ্রামের আওয়াল মিয়ার ছেলে আমিনুল ইসলাম সাগর (৩০) এবং বহরা ইউনিয়নের কুলাইচাছড় গ্রামের আব্দুস ছমদের ছেলে ফারুক মিয়া (২০)।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।







