শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

তারাকান্দায় এনআইডি কার্ড করতে এসে সন্দেহে নারী ও সহযোগীসহ আটক-২


  এস এম হোসেন আলী

প্রকাশ :  ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ রাত

ময়মনসিংহের তারাকান্দায় জাতীয় পরিচয়পত্র (NID) নিবন্ধনের আবেদন করতে এসে পরিচয় যাচাইয়ের সময় এক নারী ও তাঁর এক সহযোগীসহ আটক-২জন। ওই নারী রোহিঙ্গা নাগরিক কি না,তা যাচাইসহ ঘটনাটির পেছনের পুরো বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
 
২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার তারাকান্দা উপজেলা নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র তৈরির প্রক্রিয়ায় অংশ নিতে গেলে আবেদনকারীর পরিচয় ও তথ্য যাচাই করা হয়। এ সময় তাঁর দেওয়া তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্র ও পরিচয়সংক্রান্ত তথ্যে অসঙ্গতি ধরা পড়ে বলে জানা গেছে।
 
পরবর্তীতে সন্দেহজনক পরিচয়ের ওই নারী এবং তাঁর সঙ্গে থাকা এক সহযোগীকে আটক করা হয়। পরে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
 
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাংলাদেশি নাগরিক হিসেবে জাতীয় পরিচয়পত্র পাওয়ার উদ্দেশ্যে ওই নারী আবেদন করেছিলেন। তবে তিনি কি ভাবে বাংলাদেশি পরিচয় ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছেন, কারা তাঁকে সহযোগিতা করেছেন এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কি না এসব বিষয় এখন তদন্তের আওতায় রয়েছে।
 
ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। 
জাতীয় পরিচয়পত্র নিবন্ধন ব্যবস্থায় পরিচয় যাচাইয়ের সময় এমন ঘটনা কীভাবে শনাক্ত হলো এবং সংশ্লিষ্ট প্রক্রিয়ায় কারও সহযোগিতা ছিল কি না, তদন্ত শেষ হলে তা আরও স্পষ্ট হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যাচাই-বাছাই শেষে ঘটনার প্রকৃত তথ্য পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত