শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত 


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ বিকাল

শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে শেরপুর সদর উপজেলা পর্যায়ে শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে সদর উপজেলা সভাপক্ষে এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগিতায় সদর উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পৃথক চারটি গ্রুপে অর্ধশত শিক্ষার্থী অংশ নেয়।

এ সময় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চারু ও কলা বিভাগের সহকারী শিক্ষক স্মৃতি দাস তন্দ্রা এবং শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমীর প্রাক্তন শিক্ষক হারুন অর রশিদ।

প্রতিযোগিতায় প্রাথমিকের ক- বিভাগে প্রথম আয়ুষমান রায়, দ্বিতীয় মাইশা ইয়াসমিন ও ও তৃতীয় স্থান হয়েছে তৌকিক আহসান, খ- বিভাগে প্রথম পূর্বা সেন, দ্বিতীয় রুপায়ন সূত্রধর ও তৃতীয় স্থান হয়েছে কাব্য দে, মাধ্যমিকের ক- বিভাগে প্রথম অর্পিতা সূত্রধর, দ্বিতীয় স্পর্শ সাহা ও তৃতীয় হয়েছেন প্রসুন সরকার এবং খ- বিভাগ প্রথম সায়ান্তি সাহা মৌসী, দ্বিতীয় করর্না কর্মকার ও তৃতীয় স্থান হয়েছেন মাহমুদা তাসনীম।

বিজয়ীরা পরবর্তীতে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত