শেরপুরে জাপানে চাকুরী ও পড়াশোনার জন্য ভাষা শিক্ষার উপর সেমিনার অনুষ্ঠিত
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ রাত

জাপানে উচ্চশিক্ষা, চাকরি ও ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন বাংলাদেশি তরুণ-তরুণীরা। সেই স্বপ্নকে বাস্তবতার পথে এগিয়ে নিতে শেরপুরে অনুষ্ঠিত হয়েছে জাপানে পড়াশোনা, চাকরি ও ব্যবসার সুযোগ বিষয়ক ফ্রি সেমিনার।
২৭ সেপ্টেম্বর রোববার সকালে শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট হলরুমে ‘কানেক্ট জাপান’ ল্যাঙ্গুয়েজ এন্ড কালচারাল সেন্টার এর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. নুরুজ্জামান, ক্লাস ইনচার্জ মো. মাহবুব-উর-রহমান, কানেক্ট জাপান লিমিটেডের প্রেসিডেন্ট ও সিইও মো. আরিফুল ইসলাম রানা, কানেক্ট জাপান লিমিটেডের এর পরিচালক আখতার জামান এবং শেরপুর প্রেসক্লাবে কার্যকরী সভাপতি রফিক মজিদ।
এছাড়া সেমিনারে অনলাইনে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রঙ্গারিরাই গ্যাভিন মুচেতু, নেটিভ জাপানিজ প্রশিক্ষক রিতসুকি টোমিনাগা জাপানি ভাষা শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন।
সেমিনারে জাপানি ভাষা শিক্ষা, জাপানে উচ্চশিক্ষার সুযোগ, চাকরির প্রস্তুতি, প্রয়োজনীয় দক্ষতা এবং জাপানে ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।
সেমিনারটি পরিচালনা করেন কানেক্ট জাপান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টারের পরিচালক সরকার মো. সায়েম।
আয়োজকরা জানান, বিশেষ করে ডিপ্লোমা পাস করা শিক্ষার্থী ও জাপানে যেতে আগ্রহী তরুণদের জন্য সেমিনারটি গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ পাওয়ার সুযোগ তৈরি করবে।
সেমিনারে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।







