বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

মানবসেবী সাংবাদিক হিসেবে পরিচিতি পাচ্ছেন গাইবান্ধার আসাদুজ্জামান রুবেল


  আরবান ডেস্ক

প্রকাশ :  ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ দুপুর

গাইবান্ধা প্রতিনিধি:কলমকে মানবসেবার হাতিয়ার বানিয়ে নিভৃত পল্লী অঞ্চলের অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মুখ হয়ে উঠেছেন গাইবান্ধার তরুণ সাংবাদিক আসাদুজ্জামান রুবেল।

শহরের চাকচিক্য নয়, গ্রামের অবহেলিত মানুষের কান্না,অভাব আর বঞ্চনার খবর তুলে ধরাই তার নেশা ও পেশা।বন্যায় ভেসে যাওয়া পরিবার,বিনা চিকিৎসায় কাতরানো বৃদ্ধা,কিংবা শীতের রাতে কাঁপতে থাকা পথশিশু সবার পাশে ছুটে যান তিনি। তার লেখা সংবাদ প্রকাশের পর অনেক অসহায় পরিবার পেয়েছে সরকারি সহায়তা,চিকিৎসা ও পুনর্বাসন।স্থানীয়রা বলেন,রুবেল ভাই শুধু খবর লেখেন না,খবর দেখে সাহায্যের হাতও বাড়িয়ে দেন।তিনি আমাদের এলাকার গর্ব।

সাংবাদিকতার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও তিনি,প্রতিবন্ধীদের হুইলচেয়ার,অসহায়দের মাঝে শীতবস্ত্র,খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি মানবিক কাজের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

এ বিষয়ে সাংবাদিক আসাদুজ্জামান রুবেল বলেন,"সাংবাদিকতা আমার কাছে শুধু পেশা নয়, এটি মানুষের সেবা করার একটি সুযোগ।যতদিন কলম চলবে,ততদিন অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করবো।

তার এই মানবিক সাংবাদিকতা গাইবান্ধার তরুণ সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত