সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

কলমাকান্দায় গারো যুব সমাবেশ ঘিরে নানা আয়োজন


  ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি

প্রকাশ :  ১১ অক্টোবর ২০২৬, ০৯:৩০ রাত

নেত্রকোনার কলমাকান্দায় গারো যুব সমাবেশ ও সাংস্কৃতিক প্রদর্শন আহ্বায়ক কমিটির উদ্যোগে গারো যুব সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) বরুয়াকোণা সাধু ফ্রেডারিক উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন গারো সমাজের আইকনখ্যাত মি. রিংকেন রেমা। এতে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুয়াকোণা মারিয়া নির্মল হৃদয় গির্জার পাল পুরোহিত রেভারেন্ড ফাদার অঞ্জন জাম্বিল এবং সেক্রেড হার্ট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক চার্লস চারু নকরেক। সমাবেশের উদ্বোধন করেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, কলমাকান্দা থানা শাখার চেয়ারম্যান মুকুট স্নাল।

‘নেতৃত্ব ও ঐক্যবদ্ধ গারো যুবসমাজ হোক সংঘবদ্ধ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন যেরুম রেমা, আলফন্স নংমিন, রেভারেন্ড ফাদার বিপিন নকরেক, বিমল কুবি, সূচনা রুরাম, তর্পন ঘাগ্রা, চয়ন রিছিল, পাস্টর পরিতোষ চিসিম, প্রকৌশলী এমদাদুল হক এমদাদ, সজিব হাজং, অ্যাডভোকেট রাসেল মিয়া ও আসাদুজ্জামান আসাদ।

দিনব্যাপী এ আয়োজনে গারো ও হাজং সম্প্রদায়ের প্রায় দুই শতাধিক তরুণ-তরুণী অংশ নেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত