শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

পূর্বধলা যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ রাত

নেত্রকোনার পূর্বধলা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. এনামুল হক হলুদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। একই সঙ্গে তাকে স্বীয় পদে বহাল করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে এর আগে এনামুল হক হলুদকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করা হয়।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেন। কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১৮ জানুয়ারি দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে এনামুল হক হলুদকে পূর্বধলা উপজেলা যুবদলের আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করায় কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এনামুল হক হলুদ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত