পূর্বধলায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান, শ্যালো মেশিন জব্দ
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ রাত

নেত্রকোনার পূর্বধলায় কংস নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় একটি শ্যালো মেশিন জব্দ করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার ঘাগড়া ইউনিয়নের কংস নদীসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ। এ সময় পূর্বধলা থানা-পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানের সময় ঘটনাস্থলে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। পরে সেখানে ব্যবহৃত একটি শ্যালো মেশিন জব্দ করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।







